চাঁদপুরে টিসিবির পণ্য বিক্রির জেলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় পরিকল্পনা বাস্তবায়নে গঠিত জেলা কমিটির সদস্য ও টিসিবি ডিলারদের সাথে সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সহকারী কমিশনার (ত্রাণ ও পূনর্বাসন শাখা) কাজী মো. মেশকাতুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরীসহ কমিটির অন্য সদস্য ও ডিলাররা।
সভায় চাঁদপুর জেলায় ১ লাখ ৪৫ হাজার একশ’ ৪৭ জন উপকারভোগীদের মাঝে সরকারের দেওয়া ভর্তুকিমূল্যে পণ্যসামগ্রী সঠিকভাবে বিক্রির সিদ্ধান্ত হয়।

১২ জুন, ২০২২।