বিশেষ প্রতিনিধি
হাজীগঞ্জে সুহিলপুর এবিএস ফাযিল (ডিগ্রি) মাদরাসা তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। শনিবার (১১ জুন) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। হাজীগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সমুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোছাইন। সহকারী অধ্যাপক এস.এম চিশতীর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের বিদ্যেৎসাহী সদস্য মাও. সিফাত উল্যাহ্, শিক্ষার্থী মাহফুজা আক্তার, আফসানা আক্তার প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মজিবুর রহমান মজিবসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান।
এসময় বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাসেম হাসু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ জুন, ২০২২।
