এস এম সোহেল
আসন্ন রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় ১ লাখ ৪৫ হাজার ১শ’ ৪৭ ফ্যামেলি কার্ডধারী স্বল্পমূল্যের টিসিবির পণ্য পাবে। এরমধ্যে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১ লাখ ২১ হাজার ৭শ’ ১ জন ও জেলার ৭টি পৌরসভার ২৩ হাজার ৪শ’ ৪৬ জন ফ্যামেলি কার্ডধারীরা বাছাই প্রক্রিয়া শেষে স্বল্পমূল্যের টিসিবির পণ্য পাবেন। প্রথম পর্যায় পবিত্র রমজান মাসের আগে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি হবে। দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রি হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের পরিচালনায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর প্রবাহের সহ-সম্পাদক শাওন পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের এমএ লতিফ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
২০ মার্চ, ২০২২।
