কেক কাটা, পুনাক অফিস ও মার্কেটের উদ্বোধন, বৃক্ষরোপণ, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুনাক সভানেত্রীর সাফল্যের ১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, পুনাকের অফিস ও মার্কেটের উদ্বোধন, বৃক্ষরোপণ, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে নতুনবাজার চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. আফসানা শর্মীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশিফ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মো. মাঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশীদ, নতুনবাজার ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।
চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর অধ্যক্ষ শীপ্রা সাহার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী পূজা দাস, সাধারণ সম্পাদিকা সাহিনা বেগম, দপ্তর ও অর্থ সম্পাদক ঈশানা ইভা, সাংস্কৃতিক সম্পাদিকা ফারহিন তানিয়া, যোগাযোগ সম্পাদিকা প্রিয়ুকা বড়ুয়া, সদস্য রোকসানা আক্তার, রোকেয়া সুলতানা, আফরুজুন নাহার, সোনিয়া কামাল, মোসাম্মৎ নাহিদা সুলতানা, শিক্ষিকা রাখি সাহাসহ আরো অনেকে।
প্রথমে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পুনাক সভানেত্রীর সাফল্যের ১বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা। এরপর ফিতা কেটে পুনাকের অফিস উদ্বোধন করা হয়। পরে বৃক্ষরোপণ করা হয়। সবশেষে পুনাক মার্কেটের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের পেস ইমাম মাও.আব্দুস ছালাম।
২০ মার্চ, ২০২২।
