চাঁদপুরে নৌযান শ্রমিকদের একাংশের কর্মবিরতি

শাহ্ আলম খান
লঞ্চ দুর্ঘটনার এক মামলায় দুই জন মাস্টারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশের মতো চাঁদপুরেও যাত্রীবাহী লঞ্চে কর্মবিরতি শুরু করেছেন যাত্রীবাহী নৌ-শ্রমিক ফেডারেশনের একাংশ। যার ফলে সোমবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা-নারায়নগঞ্জ এর মধ্যে চলাচলকারী লঞ্চগুলো সরিয়ে রাখা হয়েছে।
তবে সন্ধ্যায় লঞ্চঘাটে গিয়ে ঢাকাগামী এমভি ইমাম হাসান ও ঢাকা থেকে আগত এমভি মিতালী-৫ লঞ্চ ঘাটে ভিড়তে দেখা গেছে।
চাঁদপুর ঘাটের লঞ্চ সুপারভাইজার দেলোয়ার ও নৌযান শ্রমিক লীগ নেতা বিপ্লব সরকার জানিয়েছেন, ব্যাক্তিস্বার্থে শ্রমিক সংগঠনের একটি অংশ এই কর্মবিরতি ডেকেছে। আমাদের পরিচালনাধীন লঞ্চগুলো সিডিউল সময়ের মধ্যে চাঁদপুর ঘাট ত্যাগ করছে।
২৬ জানুয়ারি, ২০২১।