মানিক দাস
বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার অফিস উদ্বোধন করলেন নৌমন্ত্রী শাহজাহান খান এমপি। গতকাল রোববার বিকেলে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটের আধুনিক নৌ টার্মিনাল ভবন উদ্বোধন করতে এসে নৌ যান শ্রমিক লীগের অফিস ফিতা কেটে উদ্বোধন করেন।
নৌযান শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এম মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম, বাংলাদেশ নৌ যান শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী ওমর ফারুক, নেত্রকোনা নৌযান শ্রমিক লীগের সভাপতি শেখ আলী হোসেন আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খান, চাঁদপুর জেলা শাখার সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক ডা. গোলাম হোসেন জুয়েল, সহ-সভাপতি হাজি আব্দুল মালেক বেপারী, সহ-সভাপতি মুনছুর জিলানী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক নূরে আলম নয়ন, কার্যকরী সদস্য কাউছার আহমেদ সোহাগ পাটওয়ার, রহিম ছৈয়াল, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পরে জেলা কমিটির নেতৃবৃন্দ নৌমন্ত্রী শাহজাহান খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
