চাঁদপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন

শেখ হাসিনার আমলেই বিদ্যুৎসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে
……………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার আশিকাটিস্থ সমিতির নিজস্ব নতুন কার্যালয়ে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, যে কোন দেশ উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য। শেখ হাসিনার আমলেই বিদ্যুতে এতো পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার ১৭ বছরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ এখানে এসেছে।
বিএনপি-জামায়াতের আমলে বিদ্যুৎ কেমন ছিল, তা সবার জানা আছে। সেখান থেকে টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিদ্যুতের আমূল পরির্বতন করেছেন। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে। শেখ হাসিনার আমলেই সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। মানুষের বাড়ি-বাড়ি এখন গাড়ি যাচ্ছে, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ যেদিকে তাকাবেন, সেদিকেই শেখ হাসিনার উন্নয়ন চোখে পড়ছে। একটা দেশে এত উন্নয়ন, তারপরও একটি দল বিরোধীতা করছে, সরকারের বদনাম করছে।
তিনি বলেন, বিদ্যুৎ সংযোগের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পরামর্শ করলে সুবিধা হবে, সমন্বয় করে কাজ করলে সমস্যা সৃষ্টি হয় না। অতিসম্প্রতি দেশে সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করতে একটি চক্র কাজ করছে, বিএনপি-জামায়াত এর সাথে জড়িত রয়েছে। যারা দেশের উন্নয়ন চায় না তারা এসব ন্যাক্কারজনক কাজ করছে। সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, ষড়যন্ত্র করে সরকারকে পরিবর্তন করতে চাচ্ছে। তাদের যে কোন মূল্য প্রতিহত করতে হবে। সবাইকে সচেতন হতে হবে, বাঙালি জাতির সম্পর্ক সুরক্ষা রাখতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরে বিদ্যুতের সিস্টেম লসের জন্য ১৪টি উপ-কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ অফিসে আসা গ্রাহকদের মানসম্মত সেবা দান করতে হবে। দেশে বিদ্যুৎ সরবরাহ বাড়ছে। বিএনপির আমলে মাঝে মাঝে বিদ্যুৎ আসতো, এখন মাঝে মাঝে বিদ্যুৎ যায়, এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের নেতৃত্ব। আর তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও চলে না।
ডা. দীপু মনি বলেন, বর্তমান সরকারের আমলেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছেছে। আগের চেয়ে এখন বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। দুই-তিন বছরের মধ্য বিদ্যুৎ আর যাবে না, এটা সম্ভব হবে শেখ হাসিনার কারণে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বোর্ড সভাপতি আলীম আজম রেজার সভাপতিত্বে এবং একাউন্টেন্ট দ্বীপক চক্রবর্তী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, কুমিল্লা জোনাল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান চৌধুরী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, জেনারেল ম্যানেজার (কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডেপুটি জেনারেল ম্যানেজার (ফরিদগঞ্জ) মোহাম্মদ নূর হোসাইন, ডেপুটি জেনারেল ম্যানেজার (মতলব দক্ষিণ) মো. শহিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (মতলব উত্তর) সাদেক মিয়া, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ) মো. রহমতে সোবহান, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মালিক মো. ইয়াহিয়া, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম সদর দপ্তর) মিফতাহ উদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার (ইএন্ডসি) মো. শাহাবুদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) মো. সোহাগ মিয়া, সহকারী জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসাইন, সহকারী জেনারেল ম্যানেজার মো. কামরুল হাসান, সহকারী জেনারেল ম্যানেজার মো. শাহরিয়ার শাহেদ, সহকারী জেনারেল ম্যানেজার মো. রায়হানুল ইসলাম, হাইমচর এজিএমমো. হাফিজুর রহমান, ইসি একে আজাদ, সেলিম আলদ্বীন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ূন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির আহমেদ ওসমানী।

২৪ অক্টোবর, ২০২১।