নোমান হোসেন আখন্দ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে শাহরাস্তির মেহার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় মেহার উত্তর ইউনিয়নের কাকৈরতলা গোলাম কিবরিয়া আলিম মাদ্রাসা মিলানায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি জাবেদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
একই দিন বিকাল ৪টায় মেহার দক্ষিণ ইউনিয়নের ভোলদিগী কামিল মাদ্রাসা মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, দপ্তর সম্পাদক সফিউল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, মেহার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, মেহার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন।
সভায় মেহার উত্তর ইউনিয়নে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য ৫ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। তারা হলেন- শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ পাটোয়ারী, মেহার উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য জিয়াউল কবির দুলাল, আওয়ামী লীগ নেতা নূর হোসেন সোহেল পাটোয়ারী ও রিফাতুল আলম অলক।
মেহার দক্ষিণ ইউনিয়নে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য ৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। তারা হলেন- মেহার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন আহমেদ টুলিপ, ইকবাল হোসেন, বাহার উদ্দিন বোরহান গাজী ও মিজানুর রহমান।
এদিকে বর্ধিত সভা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, নিয়ে মিছিল ও স্লোগান নিয়ে অনুষ্ঠানস্থলে জমায়েত হতে থাকে। এ সময় মিছিলে মিছিলে মুখরিত এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে ও উজ্জীবিত দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু জানান, তৃণমূল থেকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দলীয় মনোনয়নের জন্য যাদের নাম আসে, সংসদ সদস্যের নির্দেশক্রমে আমরা জেলায় পাঠাবো। জেলা কমিটি ঐ নামগুলো কেন্দ্রে পাঠাবে। শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে বর্ধিত সভা ২৩ অক্টোবর থেকে আগামি ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।
২৫ অক্টোবর, ২০২১।
