চাঁদপুরে পেঁয়াজের বাজারে প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে পেঁয়াজের ঊর্ধ্বমূল্য রোধে বাজার মনিটরিং শুরু করেছে প্রশাসন। গতকাল সোমবার দিনব্যাপী চাঁদপুর শহরের পুরাণবাজার, নতুনবাজার, পালবাজার ও বিপণীবাগসহ বিভিন্ন বাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনরা করা হয়েছে।
প্রশাসনের এমন হস্তক্ষেপে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দাম কমে বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৮০ টাকা। এর আগে গত শনিবারও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২শ’ থেকে ২শ’ ৩০ টাকা কেজি দরে।
এ সময় চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এনএসআই’র যুগ্ম-পরিচালক আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোরশেদ, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।