চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে চাঁদপুরে প্রায় ১৬ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চেক বিতরণকালে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, জাতিসংঘে গিয়ে জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ভাষণের ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বৃদ্ধি পেয়েছে। মনে রাখবেন শেখ হাসিনা সব সময় গরীব ও অসহায় মানুষের কথা ভাবেন। যার ফলে শত বাধা বিপত্তি পেরিয়েও আজ বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের এই উন্নয়ন ধরে অব্যাহত রাখতে হবে। এজন্য আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগমসহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

২৫ সেপ্টেম্বর, ২০২২।