
স্টাফ রিপোর্টার
গতকাল রোববার বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলায় এলিট চাইনিজে রেস্টুরেন্টে অনলাইন নিউজ পোর্টাল বাংলা রিপোর্টের (িি.িনধহমষধ-ৎবঢ়ড়ৎঃ.পড়স) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলা রিপোর্টের সম্পাদক এএম ইদ্রিস খানের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর এ এম যোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আলহাজ মির্জা জাকির।
তিনি বলেন, জাতির কল্যাণে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা সবসময়ই দেশ, জাতি ও মানবতার কল্যাণের কথা লেখনীর মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুকুর মস্তান এবং চাঁদপুর জেলা ভূমি এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ মিয়া গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা রিপোর্টের প্রধান সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির রেজিস্ট্রারিং অথরিটি সম্পাদক অ্যাডভোকেট আল-আমীন হোসেন উজ্জ্বল, সাংবাদিক ও গীতিকার কবির মিজি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। ইসলামী সংগীত পরিবেশন করেন সুলতান মাহমুদ ও ফরহাদ আলম। এসময় উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টের স্টাফ রিপোর্টার এমআই দিদার, চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ বাদশা ভূঁইয়া, তরুণ সমাজসেবক এমএ হাসিব, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, ইলিয়াস ফজল, আলম খান, মূর্তুজা কামাল, সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ।
