
আল আমিন ছৈয়াল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজ খান বাদল ও কৃষি বিষয়ক সম্পাদক আলি আরশাদ বেপারী।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সাইদুর রহমান বেপারীর সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খান জাহান আলী কালু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি জব্বর হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক ডা. লক্ষন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. তাফাজল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর বাসার খোন্দকার, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাদ হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গাজী, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক লায়ন মো. নয়ন খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মো. আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন মিয়া বাবু, যুগ্ম-আহ্বায়ক মো. ফাইমুল ইসলাম (শশী), সদস্য মো. জাহিদ হাসান টিটু, রাসেল পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাজু পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. মাকসুদ, ইউপি সদস্য মো. মজিব কবিরাজ, মো. শাহ আলম খান কালু, সদর উপজেলা ছাত্রলীগের নেতা মো. সোহাগ খান কাদির, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জুয়েল গাজী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিজি, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবু জাফর খান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তাফা হামিদী।
