
এস এম সোহেল
চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বিরুদ্ধে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ উঠেছে। গ্রাহকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে গত সোমবার সকালে তার অফিসে স্থানীয় সাংবাদিকরা গেলে প্রকাশ্যে ধূমপানের চিত্র চোখে পড়ে। সাংবাদিকরা ছবি তুললে তিনি সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন।
আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। অফিসে বসে কোনো ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করতে পারেন না। কারণ অফিসটি পাবলিক প্লেস হিসেবে গণ্য। এ নিয়ে সতেচন মহলে ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।
অফিসে গিয়ে দেখা যায়, রফিউল ইসলাম অফিসে আসেন বেলা ১১টায়। অফিসে প্রবেশ করেই নিজের চেয়ারে বসে সিগারেটে দিয়াশলাইয়ের আগুন দিয়ে টানতে থাকেন তিনি। এ সময় ধূমপানের ছবিটি ক্যামেরাবন্দী করা হয়। তিনি অফিসে আসা লোকজনের সামনে ধূমপান করেন।
