হাজীগঞ্জ মকিমাবাদের মাহফিলে সৈয়দ বাহাদুর শাহ্ ইসলামী রাজনীতি দুনিয়া ও আখিরাতে জন্য

এস.এম চিশতী
ইসলামী রাজনীতি দুনিয়া ও আখিরাতে জন্য। যেখানে শুধু কল্যাণ ও শান্তি রয়েছে। রয়েছে সব ধর্ম ও বর্ণের মানুষের সম্প্রীতির বন্ধন। তাই আমার দল ও আমি আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তিকে দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে উপহার দেয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
গত সোমবার রাতে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালে এক সুন্নী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি কোরআন ও হাসিদের আলোকে আলোচনা পেশ করেন।
পশ্চিম-দক্ষিণ মকিমাবাদ ৫নং ওয়ার্ড সুন্নী যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ৫ম বার্ষিক সুন্নী মহাসম্মেলনে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন ঢাকা আজিমপুরস্থ বায়তুল করিম জামে মসজিদের খতিব আলহাজ মোশারফ হোসেন হেলালী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জালালীয়া দরবার শরীফের মহা-পরিচালক আলহাজ মোবারক হোসেন জালালী, ধেররা মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার শিক্ষক আলহাজ মুফতি মুহাম্মদ আবুল হাসেম শাহ্ জেহাদী, পূর্ব দক্ষিণ কাজীরগাঁও বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাও. মো. তৈয়বুর রহমান, পৌর বাস টার্মিনাল পূর্ব জামে মসজিদের খতিব আলহাজ মাও মো. ইউছুফ।
মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। মাহফিল কার্যক্রম পরিচালনা করেন মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার শিক্ষক কাজী হারুন। মাহফিল পরিচালনা করেন শহিদুল ইসলাম।
মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক আহসান, সদস্য অহিদ, কবির, আলাউদ্দিন, হান্নান, রাসেল, আরিফ, ফারুক, মনির, আউয়াল, কামরুল, শাহপরান, রুবেল, মান্নান, বিল্লাল ও হাছান প্রমুখ। এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উপজেলা, পৌর, ইউনিয়ন নেতৃবৃন্দ ও মাহফিলে আগত কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।