চাঁদপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২২ মার্চ) বিকাল ৪টায় চাঁদপুুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে আয়োজিত মেলা বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের পরামর্শ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫২টি স্টলের মাধ্যমে তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী উপস্থাপন করেন।

২৩ মার্চ, ২০২২।