মতলব উত্তরে আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়

সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
…..সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান)। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলার পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
এসময় তিনি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমরা আওয়ামী লীগ করি। আমাদের নিজের মধ্যে কোন কোন্দল চাই না। আমরা চাই শান্তি। শান্তির লক্ষ্যে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মতলবের মানুষ শান্তিপ্রিয়, কোন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজকে পছন্দ করে না। শেখ হাসিনা এমনই একজন নেত্রী, তাঁর মতো আর দ্বিতীয় কেউ নাই। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে উন্নয়ন হবেই হবে। তাই দেশের উন্নয়নের সার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আজিম পাঠান স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, যুবলীগ নেতা নূরে আলম মুরাদ, সাইদুল ইসলাম টিপু খান, লেলিন খান, শাহাদাত হোসেন খান, ইউপি সদস্য বাচ্চু মিয়া, মনির হোসেন, মো. হালিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মিয়াসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

২৩ মার্চ, ২০২২।