চাঁদপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা লক্ষীপুর মডেল ইউনিয়নে এক ব্যক্তি পারিবারিক কোন্দলের কারণে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষ অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় লক্ষীপুর মডেল ইউনিয়নের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে অজু হাওলাদার (৪৩) স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা করে রাগে ক্ষোভে ও অভিমানে ঘরে থাকা পোকা নিধনের এনটিন নামক কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে।