স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) ফাইনাল খেলায় ২০ রানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থ্রি কুইন্স ওয়ারিয়র্স। খেলা শেষে বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও ক্যারিয়ার গড়া যায়। অনেকেই ইতোমধ্যে তাদের যোগ্যতার মাধ্যমে সে সুনাম অর্জন করেছেন। চাঁদপুর জেলায়ও অনেক ভাল খেলোয়াড় আছে এবং তারা জাতীয় পর্যায় খেলছেন। আমরা সারা বছরই চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন খেলাধুলার আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
বিসিবি কাউন্সিলর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি ও অতরিক্তি জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মো. হেলাল হোসাইন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোতালেব, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির উদ্দিন মিজিসহ আরো অনেকে।
ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন চাঁদপুরের স্থানীয় দল থ্রি কুইন্স ওয়ারিয়র্স। তারা ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রান করেন। ১৪৬ রানের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ১২৬ রান করে অলআউট হয়। টুর্নামেন্টে চাঁদপুর জেলা ও বিভিন্ন জেলা থেকে ২৪টি দল অংশগ্রহণ করে।
১৭ নভেম্বর, ২০২২।
