চাঁদপুরে বেদেদের পাশে শীতবস্ত্র নিয়ে পুনাক

স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো চাঁদপুরেও শীতের তীব্রতা প্রচন্ড আকার ধারণ করেছে। আর এ শীতে শীতবস্ত্র নিয়ে বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করেছে চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি। গত রোববার রাত ১২টায় শহরের বেদে পল্লীতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ফারহানা চৌধুরী, সহ-সভাপতি ঝুমা রহমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (সিপিআই) মো. আব্দুর রব, পুনাকের অধ্যক্ষ শিপ্রা ও রাখিসহ আরো অনেকে।
উল্লেখ্য, চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে প্রায় দুই শতাধিক বেদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।