১০ জানুয়ারি মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী

স্টাফ রিপোর্টার
‘এসো মিলি মুক্তির মোহনায়’ স্লোগানে ২৮তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা আগামি ১০ জানুয়ারি জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। এ বছর বিজয় মেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কর্মসূচি পালন করা হচ্ছে।
বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরন ও মহাসচিব হারুন আল রশীদ জানান, জেলা প্রশাসনের সাথে একাত্মতা পোষণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জাতির পিতার আত্মজীবনীর উপর জেলা প্রশাসন ও বিশিষ্টজনদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শতকণ্ঠে ‘জয় বাংলা’ গান পরিবেশন করা হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে চাঁদপুরের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৯ এর স্মরণীকা শিক্ষামন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোড়ক উন্মোচন করা হবে। ওইদিন রাত ৯টায় শতকণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে গৌরবের ২৮ বছরের বিজয় মেলার সমাপ্তি ঘটবে।