চাঁদপুরে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণে জেলা প্রশাসক দেশের সব ভূমির মালিক সরকার


সজীব খান :
চাঁদপুর জেলা প্রশাসনরে আয়োজনে ৪ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনায় ও সেবায় ইনফরমশেন টেকনোলজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সদর উপজলো পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের সব ভূমির মালিক সরকার। তাই এসব ভূমির সঠিকভাবে রেজিস্ট্রার করতে হবে। নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। সব সম্পত্তির কাগজপত্র রেকর্ডরুমে সংরক্ষণে রাখতে হবে। আর এসব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভূমি কর্মকর্তাদের।
তিনি আরো বলেন, ভূমি অফিসের সব কাগজপত্র ঠিকমত রাখতে হবে। মাসে মাসে রিপোর্ট প্রদান করতে হবে। সঠিকভাবে মনিটরিং করতে পারলেই একজন ভূমি কর্মকর্তা নিজেকে দক্ষ অফিসার হিসেবে প্রমাণ করতে পারবেন। ভূমি সংরক্ষণের জন্য সঠিক নিয়মে আইন প্রয়োগ করতে হবে। খাজনা দাখিলা কাটার সময় সবকিছু ভালভাবে খেয়াল করতে হবে। এ সম্পত্তির জন্য মানুষের মধ্যে মারামারি, খুনা-খুনিও পর্যন্ত হয়ে থাকে। তাই ভূমি সংরক্ষণের জন্য সব কিছুই মনিটরিং করতে হবে।
জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে ভূমি ব্যবস্থাপনা অনেক পুরানো একটি কাঠামো। এ কাঠামো থেকে বের হয়ে আসতে আরো কিছু সময় লাগবে। সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছভাবে আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে সরকার নানা পদক্ষপে গ্রহণ করেছেন। ইউনিয়ন পর্যায়ে অনেক সময় সেবা দিতে কিছুটা বিলম্বতি হয়ে থাকে। এ সমস্যার দিকে খেয়াল রেখে জনগণকে সেবা দিতে হবে।
তিনি আরো বলনে, চাঁদপুরের সব ইউনিয়ন ভূমি অফিসেকে ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়ছে। প্রতিটি ইউনিয়নে স্বল্পমূলে ও স্বল্পসময়ে জনসাধারণকে সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজলোর সহকারী কমশিনার (ভূমি) অভিষেক দাশের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজলো নির্বাহী কর্মকর্তা কানজি ফাতমো, আরডিসি ফেরদৌসি বেগম, ফরিদগঞ্জ সহকারী ভূমি কর্মকর্তা মো. ইয়াছিন, জেলা প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন উপজেলার কানুনগো, ইউনিয়নের উপ-সহকারী, সহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহকারী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।