জেলা পরিষদের মাসিক সভায় চেয়ারম্যান ওচমান পাটওয়ারী- বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে জাপানকে ছাড়িয়ে যেত


স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। মহান নেতা বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে একাত্তরে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে অমানিশার অন্ধকারে নিমজ্জিত করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে জাপানকে ছাড়িয়ে যেত। স্বাধীনতাত্তোর জাপান ভ্রমণ করে দেশে ফিরে এমন দৃঢ় প্রত্যয়’ই ব্যক্ত করেছিলেন বঙ্গবন্ধু। তবে দেরীতে হলেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। উন্নয়নের মহাসড়কে স্বগৌরবে এগিয়ে চলছে বাংলাদেশ।
তিনি গতকাল সোমবার দুপুর চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান।
সভায় সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের সদস্য মো. আল আমিন, ৪নং ওয়ার্ডের নুরুল ইসলাম পাটওয়ারী, ৫নং ওয়ার্ডের মো. মকবুল হোসেন মিয়াজী, ৬নং ওয়ার্ডের এস এম আল মামুন, ৭নং ওয়ার্ডের মো. মশিউর রহমান, ৮নং ওয়ার্ডের সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের রফিক আহমেদ তালুকদার, ১০নং ওয়ার্ডের মোহাম্মদ বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল মেয়র মো. জসিম, ১৩নং ওয়ার্ডের মো. তুহিন খান, ১৫নং ওয়ার্ডের মো. সালাউদ্দিন, ২নং ওয়ার্ডের নারী সদস্য খোদেজা রহমান, ৩নং ওয়ার্ডের নারী সদস্য জোবেদা মজুমদার খুশি, ৪নং ওয়ার্ডের নারী সদস্য জান্নাতুল ফেরদৌসী, ৫নং ওয়ার্ডের নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান রওনক আরা।
জেলা পরিষদ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিন, উচ্চমান সহকারী আ. কুদ্দুছ ভাট প্রমুখ। সভায় জেলা পরিষদের বিভিন্ন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।