স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে ৮ মামলায় অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের মিশনরোড, পালবাজার এবং পুরাণবাজারে চাঁদপুর জেলা প্রশাসন ও মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।
অভিযানে ৮ মামলায় মোট ৩ হাজার ৯শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া দোকানীকে দ্রব্যমূল্য পণ্যে চিরকুট লাগানো বা তালিকা প্রদর্শন, ওজনের মেশিন ক্রেতার নজরের জন্যে উন্মুক্ত স্থানে রাখা ও সঠিক ওজনে পণ্য পরিমাপ করার নির্দেশ দেয়া হয়। একই সাথে স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখতে বলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৫ এপ্রিল, ২০২১।
