চাঁদপুরে যাত্রী নিরাপত্তায় রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার
করোনার ২য় ঢেউ মোকাবেলায় চাঁদপুরে রিক্সা চালকদের মাধ্যমে যাত্রী নিরাপত্তায় মাস্ক বিতরণ করেছে তরুণ উদ্যোক্তা সাইফ ইমতিয়াজ মুন্না। রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের সিএনজি স্ট্যান্ডে ২০ জন রিক্সা চালককে ১৫টি করে মাস্ক প্রদান করা হয়।
রিক্সা চালক চাঁন মিয়া, জব্বারসহ কয়েকজন জানায়, এখন থেকে যেসব যাত্রী মাস্ক পড়বে না তাদের মাস্ক প্রদান করতে পারবো। মাস্ক ছাড়া আমরা কোন যাত্রী নেবো না।
তরুণ উদ্যোক্তা সাইফ ইমতিয়াজ মুন্না জানায়, করোনার ২য় ঢেউ শুরু হয়ে গেছে। নো মাস্ক, নো সার্ভিস সব জায়গায় বলা হয়। তবে আমার মনে হয়েছে রিক্সা চালকদের যদি মাস্ক প্রদান করি, তাহলে চালকরা নিজেরাও মাস্ক পড়বে, যাত্রীদেরও মাস্ক পড়াতে পারবে। তাই আমি নিজ উদ্যোগে যাত্রী সেবা নিশ্চিতে ২০ জন রিক্সা চালক কে ১৫ টি করে মাস্ক প্রদান করেছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। করোনা মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।
২৩ নভেম্বর, ২০২০।