বালিয়া ত্রিপুরা জাতি যুব সমাজের উদ্যোগে বার্ষিক তারকব্রক্ষ্ম হরিনাম অনুষ্ঠিত

আল-আমিন ছৈয়াল
বিশ্ব শান্তিকল্পে ও মানবকল্যাণ কামনায় চাঁদপুর সদর উপজেলায় বালিয়া ইউনিয়ন ত্রিপুরা জাতি যুব সমাজের উদ্যোগে ও ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ৩য় বার্ষিক ১৬ প্রহরব্যাপী তারকব্রক্ষ্ম হরিনাম যজ্ঞা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বালিয়া রাজমোহন রাজবংশীর বাড়িতে উৎসব অনুষ্ঠানে রাতব্যাপী হরিনাম আগত সূধামৃত শিল্পীরা হলেন- গোবিন্দ্র সম্প্রদায়, বজেশ্বরী, বৈষব নারায়ন দে, নন্দ গোপাল, ভক্ত হরিচাঁদ, গৌর সুন্দর সম্প্রদায় শিল্পিরাসহ বিভিন্ন গান পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন তারকব্রক্ষ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মহারাজ ত্রিপুরা, প্রধান পৃষ্ঠপোষক সুখরঞ্জন ত্রিপুরা, বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা, সদস্য সচিব পলাশ ত্রিপুরা, সদস্য ডা. খোকন ত্রিপুরা, দুলাল ত্রিপুরা, প্রভীর ত্রিপুরা, বাবুল ত্রিপুরা, প্রদীপ কুমার ভানু, রাজন ত্রিপুরা, উত্তম ত্রিপুরা, রেন্টু ত্রিপুরাসহ ত্রিপুরা জাতি ভক্তবৃন্দ।
২৩ নভেম্বর, ২০২০।