সামাজিক অপরাধ প্রতিরোধে পারিবারিকভাবে সচেতন হতে হবে
………..ওসি মো. আলমগীর হোসেন রনি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও বড়কূল পূর্ব ইউনিয়নের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকালে সদর ইউনিয়ন পরিষদ মাঠে এবং শুক্রবার বিকালে বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ বাজারে অনুষ্ঠিত বিট পুলিশিংয়ের সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি।
এসময় তিনি বলেন, এমন কোন বাড়ি নেই যেখানে মাদক ও সামাজিক অপরাধ নেই। এর ফলে আজ পরিবারিকভাবে অশান্তির সৃষ্টি হচ্ছে এবং এসব অপরাধ দিন দিন বেড়েই চলছে। তাই সবাইকে সচেতন হতে হবে। আর এই সচেতনতা পারিবারিকভাবে বৃদ্ধি করতে হবে এবং যার যার ধর্মীয় মূল্যবোধ মেনে চলতে হবে। কারন, যে কোন বিষয়ের প্রতিকারের চেয়ে প্রতিরোধ সর্বোত্তম।
বিট পুলিশিংয়ের বিভিন্ন দিক উল্লেখ করে মো. আলমগীর হোসেন রনি বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদসহ সকল অপরাধ নির্মূল করে সুখী, সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে বিট পুলিশিং এর কার্যক্রম। আমরা চাই সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশ্রাফ দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান মির্জা শিউলী পারবিন মিলি, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউপির চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী প্রমুখ।
হাজীগঞ্জ সদর ইউনিয়নের বিট কর্মকর্তা ও থানার এসআই মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ইউসুফ প্রধানীয়া সুমনের সঞ্চালনায় এবং বড়কুল পূর্ব ইউনিয়নের বিট কর্মকর্তা ও থানার এসআই মোহাম্মদ মাসুদ মুন্সীর সভাপতিত্বে ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় স্ব-স্ব ইউনিয়নে এই বিট পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়নের সমাবেশে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের বিট পুলিশিংয়ের সভাপতি মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রেজাউল করিম মিন্টু, ইউপি সদস্য মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার রিনা প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের (পূর্ব) সভাপতি ওমর ফারুক খাঁন, যুবলীগ নেতা শাহজালাল দিপুসহ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের অন্যান্য নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বড়কুল পূর্ব ইউনিয়নের সমাবেশে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের, ইউনিয়ন আনসার ভিডিপি’র লিডার কামাল পাশা প্রমুখ। সমাবেশে বেলঁচো বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন উপস্থিত ছিলেন।
২৩ নভেম্বর, ২০২০।
