চাঁদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের দিনে যুবদলের নেতাকর্মীদের শপথ নিতে হবে সরকার পতনের আন্দোলনের। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। নিজেদেরকে দক্ষ সংগঠক ও কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।দলে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। কোন নেতাকে খুশি করে রাজনীতি করার বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে। কেকে কাটার মধ্যে সিমাবদ্ধ থাকলে চলবে না। দেশেকে বাঁচাতে ঐকবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। যে কোন সময় কেন্দ্র থেকে আন্দোলনের ডাক আসতে পারে।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, শাজাহান কবির খোকা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান নজু, সালাউদ্দিন, পারভেজ আলম রবিন, রাজ্জাক হাওলাদার, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়।

২৮ অক্টোবর, ২০২১।