স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাব কর্মকতারা ২০২১ সালকে স্মরণীয় করে রাখতে মেঘনা নদীতে লঞ্চের মধ্যে ভাসমান অবস্থায় করলেন ৫ম কার্যকরী কমিটির সভা। এ বছরটিকে আরো স্মরণীয় করে রাখতে আয়োজন করেন রাতে নদীপথে ঘুরে ‘জ্যোস্না বিলাস’ নামে একটি আনন্দ ভ্রমণের। এছাড়া একই সময় প্রেসক্লাবের সদস্যদের পরিবারের ৩ শতাধিক সদস্য তথা সাংবাদিক পরিবারের জন্য ফ্যামিলী নাইট করা হয়েছে।
গত মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মোহনপুর পর্যটন কেন্দ্রে যেয়েও প্রেসকøাব সদস্যদের পরিবার রাতে ঘুরে ঘুরে বিভিন্ন ভিন্নধর্মীয় আয়োজন দেখে উপভোগ করেছেন।
এ আয়োজনের মাধ্যমে চাঁদপুরে এক নতুনত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২১ সালের সভাপতি মো. ইকবাল হাসেন পাটওয়ারী। সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, অধ্যাপক আব্দুর রহমান, বিগত বছরের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, মো. মনির চৌধুরী, আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রুশদী, জিএম শাহীন, এ এইচএম আহসান উল্লাহ্, লক্ষন চন্দ্র সূত্রধর, যুগ্ম সম্পাদক আল ইমরাম শোভন, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল রুবেল, শাহাদাত হোসন শান্ত, মো. মোরশেদ আলম রোকন, অধ্যাপক মোশারফ হোসেন লিটন, সাহিত্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ অ্যাড. মো. ইয়াছিন আরাফাত ইকরাম চৌধুরী, দপ্তর সম্পাদক ইব্রাহিম রনি প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় আগামি নভেম্বরে চাঁদপুর প্রেসক্লাবে জেলার সব পর্যায়ের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সমাবেশ, ডিসেম্বরে বার্ষিক ক্যামিলি ডে ও ডিসেম্বরে বার্ষিক পিকনিক ভারতে অনুষ্ঠিত হবে।
২৮ অক্টোবর, ২০২১।
