স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আবরার রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) বিকাল ৪টায় স্টেডিয়াম রোডস্থ ইলিশ চত্বরে এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনর সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, আবরার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রুবায়েত হোসেন, বিল্লাল হোসেন, মো. মিঠু, রনি প্রমুখ।
ফিতা কেটে উদ্বোধন করে পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল রেস্টুরেন্টের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেন।
০৩ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে রেস্টুরেন্ট উদ্বোধন করলেন মেয়র জিল্লুর রহমান জুয়েল
