চাঁদপুরে শীতার্ত ৩শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ স্কাউট উদ্যোগে

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের অসহায় ও দুঃস্থ ৩শ’ পরিবারের মাঝে বাংলাদেশ স্কাউট এন্ড গাইড ফেলোশিপ কর্তৃক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে শহরের মমিন পাড়ার বকুলবাগে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী ও বাংলাদেশ স্কাউট এন্ড গাইড ফেলোশিপ ঢাকা ও চাঁদপুরের নেতৃবৃন্দ।
ঢাকার স্কাউট সদস্য মুকুল আনোয়ার জানান, তারা সারাদেশে স্কাউটসদের নিয়ে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। এর মধ্যে চাঁদপুরের ১শ’ ৩০ জন কমিউনিটি পুলিশের টহল সদস্যর ১শ’ ৩০টি ও গরিব-অসহায় পরিবারের মাঝে ১শ’ ৭০টি কম্বল বিতরণ করা হয়।