হাজীগঞ্জে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। গতকাল সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত স্থানীয় হকারদের মাঝে জনপ্রতি দু’টি করে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম দিপু উপস্থিত ছিলেন।
দৈনিক কালের কণ্ঠ ও চাঁদপুর কণ্ঠের উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুল এবং প্রতিদিনের সংবাদ ও ইল্শেপাড়’র প্রতিনিধির যৌথ পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক ও চাঁদপুর প্রতিদিনের উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, উপজেলায় কোন দরিদ্র, অসহায় মানুষ শীতার্ত থাকবে না। সবাইকে ধারাবাহিকভাব কম্বল দেয়া হয়েছে এবং হচ্ছে। তারপরও যদি কেউ বাদ পড়ে থাকেন, তাহলে আমাকে জানাবেন। আমি তাকে তাৎক্ষনিক কম্বল দেয়ার ব্যবস্থা করবো।