স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন জন্মদিন উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে শহরের বড় স্টেশন অস্থায়ী কার্যালয়ে গত ৩ ডিসেম্বর রাত ১১টায় আলোচনা সভা শুরু করে রাত ১২টা ১ মিনিটের দিবসের প্রথম প্রহরে কেক কাটা হয়।
আলোচনা সভায় চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য অরুপ কর্মকার, কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শরীফ আহমেদ প্রমুখ।
সভায় মিজানুর রহমান কালু ভূঁইয়া ও সালাউদ্দিন মো. বাবর বলেন, যুবলীগ একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন সংগঠন। আমরা তৃণমূল থেকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুমুক্ত কর্মী নিয়ে পরিচ্ছন্ন সংগঠন গঠন করবো। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ভাইয়ের জন্মদিনে এটাই হোক আমাদের শপথ।
তারা আরো বলেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে ষড়যন্ত্র করছে তাদের আমরা রাজপথে থেকে প্রতিহত করবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ইলিয়াস হাওলাদার, জাহিদুল হাসনাত রনি, ঢালী শুক্কুর, জাহাঙ্গীর আলম প্রধানিয়া, মোস্তফা কামাল, গোলাম রাব্বানি পাপ্পুসহ যুবলীগ নেতৃবৃন্দ।
০৬ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত
