ছেংগারচরে মেয়র পদে ১১ প্রার্থীর জীবনবৃত্তান্ত জমা

পৌর আ.লীগের বর্ধিত সভা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে ১১ প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা দেন। শনিবার (৫ ডিসেম্বর) ছেংগারচর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজীর পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান মাস্টার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রুহুল মাস্টার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ আল মাহমুদ টিটু মোল্লা, আনিসুর রহমান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সদস্য আলহাজ নাসির উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার প্রমুখ।
সভায় ১১ জন প্রার্থী ছেংগারচর পৌর মেয়র প্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত জমা দেন। তাঁরা হলেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদ্যসাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সদস্য আলহাজ মো. নাসির উদ্দিন মিয়া, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রধান ও পৌর ছাত্রলীগ নেতা ওয়াস কুরুনী খান মুকুল।
০৬ ডিসেম্বর, ২০২০।