স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে আলিমপাড়া, নতুন আলিমপাড়া ও প্রতাপ সাহা রোড এলাকার পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতাপ সাহা রোড এলাকার আবহাওয়া অফিস মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিমের সভাপতিত্বে এবং রণজিৎ সাহা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দেব না। চাঁদপুর পৌরসভা থেকে প্ল্যান পাস ছাড়া কোনপ্রকার বহুতল ভবন নির্মাণ করা যাবে না। আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের ভোটের অবমূল্যায়ন করবো না। আমার এই নতুন আলিমপাড়া এলাকার জন্য যেসব উন্নয়ন কর্মকাণ্ড করা প্রয়োজন আমি সহসায় তা করবো। এই এলাকার রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করব। তবে এলাকাবাসীকে সর্বাত্মকভাবে আমার কাজের সহায়তা করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারী ইউনিয়নের সভাপতি সরকার গোলাম মোস্তফা, কাউন্সিলর আয়েশা রহমান, ইউনুছ সোহেব প্রমুখ।
উপস্থিত ছিলেন শাহীনুর রহমান, মাসুদুর রহমান, মো. ইসমাইল খান, মো. আব্দুল গণি গাজী, আলতাফ হোসেন তালুকদার, এমরান হোসেন শাকিল, মুকবুল আহমেদ, গোলাম যুবরান শোবন, নজরুল ইসলাম নয়ন, মো. অপু, মো. এমরান হোসেন, মো. সজিব, শুভ, সেজান প্রমুখ।
০৬ ডিসেম্বর, ২০২০।
