
স্টাফ রিপোর্টার
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুর জেলার সব সাপ্তাহিক হাট-বাজার অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। জনসমাগম রোধকল্পে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি জানান, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে জেলার সব সাপ্তাহিক হাট-বাজার অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে নিয়মিত বাজারগুলো চালু থাকবে।
