চাঁদপুরে সাড়ে ৮শ’ পরীক্ষার্থী অনুপস্থিত

জেএসসি ও জেডিসি পরীক্ষায়

এস এম সোহেল
সারাদেশের মতো চাঁদপুরে একযোগে অনুষ্ঠিত হয়েছে জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা। চাঁদপুর জেলায় ৮শ’ ৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। গতকাল শনিবার বাংলা এবং কোরআন মাজীদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যলয়ে শিক্ষা শাখা সূত্রে জানা যায়, কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৭২টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি ৪৬ হাজার ৭৪ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে অজ্ঞাত কারণেই ৮শ’ ৬৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা থেকে বিরত থাকে। এতে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ৪৫ হাজার ২শ’ ৬ জন ছাত্র-ছাত্রী। জেএসসি পরীক্ষায় ৪৯ টি কেন্দ্রে ৩৫ হাজার ৫শ’ ৪৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪শ’ ৭৭ জন অনুপস্থিত ছিলো। পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ৭০ জন।  জেডিসি পরীক্ষায় ২৩টি কেন্দ্রে ১০ হাজার ৫শ’ ২৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩শ’ ৯১ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকে। পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ১শ’ ৩৬ জন।
চাঁদপুর সদর উপজেলার জেএসসিতে পরীক্ষা থেকে ৭৬ জন ও জেডিসি ৭৫ জন অনুপস্থিত ছিলো। ফরিদগঞ্জ উপজেলায় জেএসসিতে ৭৮ জন ও জেডিসি ৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। হাজীগঞ্জ উপজেলায় জেএসসিতে ৬৩ জন ও জেডিসি ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। শাহরাস্তি উপজেলায় জেএসসিতে ৩৮ জন ও জেডিসি ২১ জন অনুপস্থিত থাকে। কচুয়া উপজেলায় জেএসসিতে ৬৫ জন ও জেডিসি ৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। মতলব দক্ষিণ উপজেলায় জেএসসিতে ৪৫ জন ও জেডিসি ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। মতলব উত্তরে জেএসসিতে ৮৫ জন ও জেডিসি ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। হাইমচর উপজেলায় জেএসসিতে ২৭ জন ও জেডিসি ২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
প্রথম দিনের পরীক্ষায় চাঁদপুর জেলার ৮টি উপজেলায় কোন পরীক্ষার্থী অসুদোপায় অবলম্বের দায়ে বহিষ্কার করা হয়নি।
সকালে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।