করোনায় ব্যবসা বন্ধ হওয়ায়
স্টাফ রিপোর্টার
মহামারি করোনায় লকডাউন ঘোষণায় সাধারণ মানুষের সাথে ঘরবন্দী হয়ে পড়েছেন চাঁদপুর জেলায় প্রায় ২ হাজারের বেশি সেলুনের প্রায় ১০ হাজার কর্মচারী। এদের খবর কেউ রাখছে না। আয়ের উৎস সেলুনগুলো বন্ধ হওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে তারা। করোনায় হতদরিদ্রদের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা এগিয়ে আসলেও সেলুন মালিক ও কর্মচারীদের পাশে কেউ সাহায্যে হাত বাড়িয়ে এগিয়ে আসেনি।
চাঁদপুর জেলা শীল সমিতির কয়েকজন জানান, জেলার ৮ উপজেলার মধ্যে মোট ২ হাজার ২শ’ ৭৩টি সেলুন রয়েছে। প্রতি সেলুনে মালিক ও শ্রমিক মিলে গড়ে ৪ জন করে হলেও মোট পরিসংখ্যানে প্রায় ১০ হাজার কর্মচারী রয়েছেন। করোনার কারণে এখন সবাই কর্মহীন জীবনযাপন করছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, নরসুন্দরের বিষয়টি আমাদের নজরে ছিল না। এখন যখন তাদের বিষয়টি জেনেছি আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে দ্রুত তাদের জন্য কিছু করার চেষ্টা করবো।
২১ এপ্রিল, ২০২০।
