মতলবে নিহত যুবকের শরীরে করোনা মিলেনি

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি গ্রামে করোনার উপসর্গ নিয়ে নিহত যুবক রিপন (৩০) শরীরে করোনা ভাইরাস (নেগেটিভ) মিলেনি। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা. নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন। লকডাউন করা বাড়ি খোলে দেওয়া হয়েছে।
ওমান থেকে মাস ছয়েক আগে ফেরত শিকারীকান্দি গ্রামের করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গত কয়েকদিন ধরে জ্বর, শর্দি ও কাশি রোগে ভুগছিল। ১৬ এপ্রিল বেলা ২টায় সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নুসরাত জাহান মিথেন জানান, খবর পেয়ে আমরা মৃত ব্যক্তির করোনা টেস্টের জন্য স্যাম্পল/নমুনা সংগ্রহ করে আইইডিসিআর- এ পাঠিয়েছিলাম। মঙ্গলবার (২১ এপ্রিল) আমরা রিপোর্ট পাই। এ যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ছিল না।

২১ এপ্রিল, ২০২০।