হাজীগঞ্জে বাছুরসহ ৬টি গরু চুরি

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে খলিলুর রহমান নামের অসহায় এক কৃষকের আয়ের একমাত্র সম্বল ৩টি গাভী ও ৩টি বাছুরসহ ৬টি গরু নিয়ে গেছে চোরের দল। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময়ে পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের খাটরা-বিলওয়াই এলাকায় এই চুরির ঘটনা ঘটে। খলিলুর রহমান ওই এলাকার তফদার (ছকিদার) বাড়ির বাসিন্দা।
এ ঘটনায় ওই কৃষকের ছেলে আমজাদ হোসেন থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান। তিনি বলেন, তাদের পরিবারের একমাত্র আয়ের সম্বল হিসেবে ৩টি গাভী ও ৩টি বাছুর গরু ছিলো। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। তারা গাভীর দুধ বিক্রি করে পারিবারিক ও সাংসারিক ব্যয় করতেন এবং বাছুরগুলো বড় হলে তা বিক্রি করে করতেন।
তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে গাভী ও বাছুরসহ ৬টি গরু নিয়ে যায় চোরেরা। বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান এবং কাউন্সিলর সহযোগিতায় থানায় অভিযোগ দিবেন বলে আমজাদ হোসেন জানিয়েছেন।
১৭ আগস্ট, ২০২০।