স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর এলাকায় সড়ক আইন ও স্বাস্থ্য বিধি না মানায় ১১টি মামলায় ১১ জন ব্যক্তিকে ১ হাজার ৯শ’ ৫০ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে সার্কিট হাউজের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার ও ইমরান-মাহমুদ-ডালিম।
সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ যানবাহন চলাচল প্রতিরোধ ও সড়ক আইনে মেনে চলার জন্য আমাদের নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজকে সড়ক ও পরিবহন আইনে ৯টি মামলায় ৯জনকে ১হাজার ৮শ’ টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে ১শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সড়ক আইন বাস্তবায়ন ও সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৯ ডিসেম্বর, ২০২০।
