জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই রাশেদ ও এএসআই আবু হানিফ

 

স্টাফ রিপোর্টার
জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ সুমন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান তাদের ক্রেস্ট প্রদান করেন।
এসআই রাশেদুজ্জামান জানান, গত নভেম্বর মাসে ওয়ারেন্টভুক্ত জিআর ৯টি ও সাজাপ্রাপ্ত ২টি মামলায় মোট ১১ জনকে আটক করে। অপরদিকে এএসআই আবু হানিফ সুমন ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন। তিনি গত নভেম্বর মাসে ওয়ারেন্টভুক্ত জিআর ২০টি ও সাজাপ্রাপ্ত ২টি মামলায় মোট ২২ জনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
এসআই রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ দৈনিক ইল্শেপাড়কে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। পুলিশ সুপার যেভাবে আমাদের সম্মানিত করেছেন সেজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামিতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করছি।
২৯ ডিসেম্বর, ২০২০।