নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মরিয়ম বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩ জুলাই) সকালে পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
জানা গেছে, পার্শ্ববর্তী চরপক্ষিয়া গ্রামের জামাল হোসেনের মেয়ে মরিয়মের ১১ মাস আগে ফুফাতো ভাই ইসমাইল হোসেনের সাথে বিয়ে হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই মরিয়ম গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে ওই গৃহবধূ আত্মহননের পথ বেছে নেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
০৩ জুলাই, ২০২০।
