চাঁদপুরে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে জেলা পর্যায়ে সমন্বয় সভা

টিকাদান কর্মসূচিতেও বিশে^র মধ্যে বাংলাদেশ রোল মডেল
…………এসএম জাকারিয়া

স্টাফ রিপোর্টার
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির জেলা পর্যায়ে সমন্বয় সভা গতকাল রোববার ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, ভ্রমণে থাকার কারণে কোন শিশুই যাতে টিকা থেকে বাদ না পড়ে। এ বিষয়ে আপনাদের বিশেষ উদ্যোগ নিতে হবে। এছাড়া চরাঞ্চরের শিশুদের ও জেলাখানায় নারী আসামিদের সাথে থাকা শিশুদেরও টিকার আওতায় আনতে হবে। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি টিকাদান কর্মসূচিতে বিশে^র মধ্যে বাংলাদেশ রোল মডেল।
তিনি বলেন, সরকার সব সময় জনগণের জন্য আন্তরিক। সভায় অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। একটি শিশুও যাতে টিকা থেকে বঞ্চিত না হয়।
ডা. মারিয়া পারভিনের পরিচালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম, চাঁদপুর সদর উপজেরা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভার পূর্বে হাম-রুবেলা সম্পর্কিত একটি ভিডিও ডুকুমেন্টারী প্রদর্শন করেন এবং এর ব্যাখ্যা দেন ডা. মারিয়া পারভিন।
উল্লেখ্য, আগামি ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি পালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা হাসপাতাল, পৌরসভা, ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে একটি করে স্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে এই কর্মসূচি পালন করা হবে। এছাড়া ভ্রাম্যমান টিকাদান কর্মসূচির আওতায় স্কুল, মাদ্রাসা, মক্তব, কিন্ডারগার্টেন, এতিমখানা, শিশু সদন, বাজার, লঞ্চঘাট, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, পথ শিশু, বস্তি এলাকা শিশু, বেদে বহরের শিশু, বিভিন্ন কারখানায় মায়েদের সাথে থাকা শিশুকে টিকা দেয়ার ব্যবস্থা থাকবে।