চাঁদপুরে হাম-রুমেলা টিকাদানের লক্ষমাত্রা ৬ লাখ ৩০ হাজার

সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে প্রেস কনফারেন্স

স্টাফ রিপোর্টার
হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিসে সভাপতির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ। আগামি ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল ৩ সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সিভিল সার্জন জানান, জেলার ৮ উপজেলায় টিকাদানের লক্ষমাত্রা রয়েছে ৬ লাখ ৩০হাজার ৮শ’ ২৮জন। এর মধ্যে ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ১শ’ ১১ জন এবং ৫ থেকে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭শ’ ১৭জন। এর আগে সর্বশেষ ২০১৪ সালে চাঁদপুরে হাম ও রুবেলার টিকা প্রদান করা হয়। এ সময়ের মধ্যে জেলায় ১৯৪ জন শিশুকে প্রাথমিকভাবে সনাক্ত করে। পরবর্তীতে চূড়ান্তভাবে হামে আক্রান্ত রোগির সংখ্যা ছিল ৯৫ জন। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়েছে বলে জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ চাঁদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।