ফ্রান্সে বিশ্বনবী (সা.) ব্যঙ্গ চিত্র প্রদর্শনে
স্টাফ রিপোর্টার
ফ্রান্সে বিশ্বনবী (সা.) ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা শহরের শপথ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সিনিয়র সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলাম, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আনওয়ারুল করিম, হাফেজ কারী রদিশ আহমেদ, মাও. মো. নুরুর ইসলাম, মাও. মফিজুল হক, সদস্য মাও. মো. ফারুক, হাফেজ মাও. ওবায়দুল্লা প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীর সব দলমত একদিকে আমার বিশ্বনবী একদিকে। ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের উপর হুমকি দেয়া হচ্ছে। বিশ্বনবীর অবমাননা কোন মুসলমান মেনে নেবে না। বাংলাদেশে থেকে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে তা না হলে বাংলার মুসলামান আপনাদের প্রত্যাহার করবে। ইতোমধ্যে আমাদের জঙ্গি আখ্যা দিতে একটি কুচক্রী মহল কাজ করছে। রক্তের বিনিময়ে সব অন্যায়ের প্রতিবাদ করবো, ইনশাআল্লাহ।
বক্তারা আরো বলেন, প্রিয় চাঁদপুরের কুলাঙ্গার রতন কুমার মজুমদারকে উদ্দেশ্যে শেষবারের মতো বলে দিতে চাই, যদি তুমি নিঃস্বার্থ ক্ষমা না চাও তাহলে ৬৪ জেলা থেকে আন্দোলনের ডাক দেয়া হবে। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ এখনো করা হচ্ছে না, এ বিলম্ব হওয়ার কারণ কি তা আমাদের বোধগম্য নয়। এদের দূতাবাসকে বন্ধ করুন, করতে হবে।
সমাবেশ শেষে শপথ চত্বরে থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ইলিশ চত্বরে গিয়ে ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুত্তলিকা পোড়ায় বিক্ষুব্ধ জনতা।
০১ নভেম্বর, ২০২০।
