
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের সবচেয়ে ঝাঁকজমকপূর্ণভাবে বিদ্যা দেবীর আরাধনায় সরস্বতি পূজা উদ্যাপিত হয়ে থাকে। পূজার আয়োজক কমিটিগুলো কে কত সুন্দর প্যান্ডেল ও প্রতিমা দিয়ে সরস্বতি পূজা করবে সেই প্রতিযোগিতা চাঁদপুরে দীর্ঘকাল ধরে এর ব্যতিক্রম ঘটেনি এ বছর। পুরাণবাজার পূর্ব শ্রীরামদী দাসপাড়া বড় বাড়ি বিদ্যার্থী সংঘের আয়োজনে এ বছর ৪৯ তম সরস্বতি পূজা উদ্যাপন করতে যাচ্ছে। অর্থাৎ ৫০ বছরে পদার্পন করবে। যার ফলে এ বছর আমেরিকার স্থাপিত একটি প্রতিমার আদলে ১৬ ফুট উচ্চতার সরস্বতি প্রতিমা তৈরি করেছে।
আয়োজক কমিটির সদস্য ডিকে মৃনাল জানান, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইন্দোনেশিয়া সরকার ২০১৩ সালে ১৬ ফুট উচ্চতার এই ডিজাইনের সরস্বতি প্রতিমাটি উপহার স্বরূপ আমেরিকার সরকারকে দিয়েছে। সরস্বতি প্রতিমাতে ৩ জন শিক্ষার্থী মায়ের চরণ তলে বসে আছে। এই ৩ জন শিক্ষার্থীর মধ্যে শিশু বারাক ওবামাও রয়েছে। যা আমেরিকার ওয়াশিংটন শহরের ইন্দোনেশিয়া দূতাবাসের সামনে এখনো স্থাপিত করে রাখা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমেরিকার এই সরস্বতি প্রতিমার ছবিটি সংগ্রহ করে তৈরির জন্য আমরা সিদ্ধান্ত নেই। চাঁদপুর জেলায় পুরাণবাজার দাসপাড়া বিদ্যার্থী সংঘের এই প্রতিমাটি সবচেয়ে উঁচু প্রতিমা। প্রতিমা তৈরির কারিগর ফরিদপুর জেলার সদরপুর থানার সুকুমার পাল জানান, পূজার আয়োজকগণ আমাকে এই প্রতিমার ডিজাইন দেখানোর পর ১০ দিনের মধ্যেই তা তৈরি করেছি। প্রতিমাটি উচ্চতায় পুরো ১৬ ফিট। প্রতিমাটি তৈরির সব কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে দাসপাড়া বড় বাড়ি বিদ্যার্থী সংঘের প্রতিমাটি দেখতে যান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমার কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি গোপাল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাংবাদিক বিমল চৌধুরী, জুয়েল কান্তি নন্দু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যার্থী সংঘের উপদেষ্টা মনকুমার দাস, সুভাষ চন্দ্র দাস, তাপস কুমার দাস, বিশ্বনাথ দাস, উত্তম চন্দ্র দে, দিবাস দাস, সুরেশ সরকার, বলাই কৃষ্ণ দাস, পরিমল দাস, সুনীল দাস, কার্যকরী কমিটির সদস্য মৃনাল দাস, সুমন দাস, শিমুল দাস, অনিক দাস, অভিজিৎ দাস, সুব্রত দাস, পলাশ দাস, রাজিব চন্দ্র, মৃদুল দাস, সোহাগ মজুমদার, উল্লাস দাস, বাদল দাস, শুভংকর চৌধুরী প্রমুখ।
