শহীদ মিনার স্থাপনে প্রধানমন্ত্রীর সহায়তা চাই
……… আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হোক মুজিববর্ষের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে দেশপ্রেম নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। মুজিববর্ষ উদযাপনে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন। মুজিববর্ষের মধ্যে জেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি আমরা। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহায়তা ও বিশেষ বরাদ্দ চাই।
তিনি গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জাহাঙ্গীর আলম মাস্টার, প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না, সদস্য যথাক্রমে মো. আল-আমিন ফরাজী, মো. নুরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, এস এম আল মামুন সুমন, মো. মশিউর রহমান মিটু, মো. রফিক আহমেদ তালুকদার, মো. বিল্লাল হোসেন, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মো. সালাউদ্দিন, মহিলা সদস্য যথাক্রমে ইয়াসমিন, খোদেজা রহমান, জোবেদা মজুমদার খুশি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, প্রধান সহকারী মজিবুর রহমান, উচ্চমান সহকারী আ. কুদ্দুছ ভাট প্রমুখ।
