কচুয়ায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি


কচুয়া ব্যুরো
মন্ত্রণালয়ের আদলে মাঠ প্রশাসনে ১১-২০ গ্রেডে সরকারি কর্মচারিদের বেতন গ্রেড ও পদবী পরিবর্তনের দাবিতে কচুয়ায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের অন্তর্ভূক্ত কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। গতকাল মঙ্গলবার সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল পাটওয়ারি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ উপজেলা পর্যায়ে কর্মরত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করে।
সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২২ ও ২৩ জানুয়ারি সকাল ৯টা ১২টা পর্যন্ত ৩ ঘন্টা ২৭, ২৮ জানুয়ারি ৯টা ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করবে। জানুয়ারি মাসের মধ্যে দাবি মেনে না নিলে ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।