চাঁদপুরে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় নেশার টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপে ৩ সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং মোল্লা বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
জানা যায়, মোল্লাবাড়ির আবুল হোসেন মোল্লার ছেলে ৩ ছেলে সন্তানের জনক মুনসুর মোল্লা (৪০) মাদক সেবন করতো। তাছাড়া জুয়া খেলতো বলে তার পরিবার জানায়। মাদক ও জুয়ার জন্য টাকা ধার-দেনায় সে জর্জরিত ছিল। পাওনাদাররা টাকার জন্য গত কয়েক দিন ধরে চাপ সৃষ্টি করে। টাকা জোগার করতে না পারায় সে ঘরের পাশের মন্ডফল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল ৯টায় চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে এসআই বিল্পব কুমার নাহা ঘটনাস্থল থেকে মুনসুর মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
৬ সেপ্টেম্বর, ২০২০।