হাজীগঞ্জে সাংবাদিক মুন্সী মনিরের বাবার দাফন সম্পন্ন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরের বাবা তবিব উল্যাহ্ মুন্সীর দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে বাদ আছর মরহুমের জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এর আগে এদিন সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের মুন্সী বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তবিব উল্যাহ্ মুন্সী।
মরহুম তবিব উল্যাহ মুন্সীর বয়স হয়েছিলো প্রায় ১০৭ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম তবি উল্যাহ্ মুন্সী ১৯১৩ সালে ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে ২৪ ডিসেম্বর তিনি রেলওয়েতে চাকরি নেন। ১৯৮৪ সালে ২৪ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন। গত কয়েকদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং শুক্রবার সকালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
মরহুম তবিব উল্যাহ্ মুন্সীর স্মৃতিচারণ করে জানাযার আগে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রোটা. হারুন অর রশিদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু ও সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী। জানাজায় মরহুমের নিকটাত্মীয়-স্বজনসহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
এদিকে তবিব উল্যাহ্ মুন্সীর মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীসমাজ।
৬ সেপ্টেম্বর, ২০২০।